মিঠাপুকুরে রাঙ্গাপুকুর হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুকুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এ মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার গোপালপুর হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোকলেছার রহমানের আয়োজনে মিলাদ ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়।

দুপুরে মাদ্রাসা হল রুমে মিলাদের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, এইচএন আশিকুর রহমান এমপি এবং তাঁর সন্তান টিভি টক শো ব্যক্তিত্ব, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার ও দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply