রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আজ

নিউজ ডেস্ক:

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে  ভোটকেন্দ্র গুলোতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা বলয়। পুলিশ, র‌্যাব ও সাদা পোষাকের ডিবি পুলিশের তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে আসন্ন নির্বাচনের ভোটগ্রহণ, গননা ও ফলাফল ঘোষনা করা হবে এমন অভিমত ব্যক্ত করলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী (কাঞ্চন)।

নিজেদের প্রার্থীর স্ব-পক্ষে মাঠ দখল নিতেও রংপুর বাস টার্মিনাল জুড়ে পেন্ডেল সাজ-সজ্জাও থেমে নেই তারা। ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীসহ সমর্থকেরা। সরগরম হয়ে উঠছে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভোটারদের মাঝে।

গত বছেরের তুলনায় এবার শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনিষ্ঠত হবে বলে মন্তব্য করেছেন সাধারন ভোটাররা । তারা স্বাস্থবিধি মেনে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবং যারা আগামীতে শ্রমিকের ভোটে নির্বাচিত হবেন। তারা নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন।

ষ্টেয়ারিং মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম এ মজিদ জানান, শ্রমিকের ভোটে নির্বাচিত হলে তাদের নিয়োগপত্র,পঙ্গুভাতা,বয়সকো ভাতা,শিশু হাসপাতাল, এবং যাদের মাথা গোজার থাই নেই তাদের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করে থাকার বাসস্থান করার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, শ্রমিকরা আমার ভাই। আমি তাদের পাশে থেকে সব সময় সেবা করতে চাই। শনিবার দুপুরে রংপুর টার্মিনাল কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে হেভিওয়েট প্রার্থীরা হলেন (সভাপতি ও সাধারণ সম্পাদক) দুইটি পদের বিপরীতে ৩জন করে ৬জন প্রার্থী রয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী রয়েছে তারা হলেন, তাজুল ইসলাম মুকুল (দাঁ), আনোয়ারুল ইসলাম রাজা (আম) ও সিদ্দিক হোসেন (চেয়ার), সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী রয়েছে। তারা হলেন, এম এ মজিদ (ষ্টেয়ারিং),তাজুল ইসলাম হারুন চৌধুরী (কুঁড়ে ঘর), এবং শেখ মাহবুব নাছির টুটুল (পানি জাহাজ)। এছাড়াও কার্যকরী সভাপতি পদে মাহাবুব মোর্শেদ শামীম (মই)।

উল্লেখ্য,আজ ৭ ফেব্রুয়ারি রংপুর টার্মিনাল কার্যালয়ের মাঠে সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ভোটকেন্দ্রে ভোটারদের ২৫টি লাইনের মাধ্যমে ৮০টি বুথ স্থাপন করা হবে। এবারের নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ৫৭ জন। ভোটার ৮হাজার ১শ’ ৮০জন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply