দক্ষ হয়ে নির্বিঘ্নে বিদেশ যাবো, দেশের অর্থনীতিকে সচল রাখবো: রংপুর জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:

রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেছেন, আমরা দক্ষ হয়ে নির্বিঘ্নে বিদেশ যাবো এবং দেশের অর্থনীতিকে সচল রাখবো।

বুধবার (২১ জুন) দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস রংপুরের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোছা: জিলুফা সুলতানা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন, রংপুর কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আমেনা পারভীন, রংপুর প্রকৌশলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাদেকা সুলতানা, প্রবাসী কল্যাণ ব্যাংক মিঠাপুকুরের এজিএম পবন কুমার সাহা প্রমুখ।

এসময় উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে তিনজন প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক চিত্র লেখা নাজনীন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply