বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মিঠাপুকুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রংপুরের মিঠাপুকুরে বুধবার (৯ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আনোয়ার সাদাত লেমন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম (তুহিন), ছাত্রলীগের জেলা সহ-সভাপতি রাফি হাসান, যুবলীগের আহবায়ক আব্দুল মোন্নাফ প্রমুখ।

এর আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এম২৪নিউজ/আখতার