বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর শাখার সভাপতি নির্মল, সম্পাদক সনজিৎ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার  ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে নির্মল চন্দ্র বর্মন সভাপতি ও সনজিৎ কুমার মহন্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গতকাল শুক্রবার বিকেলে মিঠাপুকুর কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সাবেক সভাপতি ঋষিকেশ সরকার।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি বনমালী পাল। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়।

সম্মেলনের শুরুতে মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নরেশ সরকার, 

ছাত্র যুব ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি প্রহলাদ রায়, পীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিনয় চন্দ্র বর্মন, মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভ মিত্র ভিক্ষু, আদিবাসী সংগঠনের সম্পাদক গোলাপ বাড়া, নব নির্বাচিত কমিটির সভাপতি নির্মল চন্দ্র বর্মন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক সনজিৎ কুমার মহন্ত প্রমুখ।

সভাপতি সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্জুন রায় এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে তেরেজিনা  রিক্রিয়েশন নির্বাচিত হন।

ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও মিঠাপুকুরের ১৭ টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply