মিঠাপুকুরে ব্রিজ ভেঙ্গে যাওয়ায় পথচারীদের ভোগান্তি

নাজমুল হাসান, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শালমারা বাজার থেকে জায়গীর হাট সড়কের মাঝিপাড়া সংলগ্ন ব্রিজটি ক্রমান্বয়ে ভেঙ্গে যাচ্ছে। এরফলে এলাকার জনসাধারনসহ পথচারীদের ভোগান্তি বেড়েই চলেছে।

স্থানীয় ব্যবসায়ী আহাদুল ইসলাম জানান, ব্রিজের মাঝে ভাঙ্গনের ফলে বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়াও এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা ঘটে। তাছাড়া সড়কটি জায়গীর বাসস্ট্যান্ড থেকে মডার্ন যাওয়ার জন্য বাইপাস রোড হিসেবে ব্যবহার হয়। রংপুর যাতায়াতের জন্য বিশ্বরোড ছাড়া এই সড়কটি ব্যবহার করে থাকেন অনেকেই।

মিঠাপুকুর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম জানান , ব্রিজটির কিছুঅংশ ভেঙ্গে যাওয়ার কারণে পারাপারের জন্য অনেক সময় রাস্তায় সিরিয়াল নিয়ে থাকতে হয়। ব্রিজটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় আছে। এরকম অবস্থায় থাকলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা আশংকা রয়েছে।

অতি দ্রুত ব্রিজটি সংস্কার করে পথচলা সুগম করারর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

এ বিষয়ে কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান বললে, বিষয়টি পিআইও অফিসে জানানো হয়েছে দু’তিন দিনের মধ্যে ঘটনাস্থলে পরিদর্শনে আসার কথা রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply