বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে মিঠাপুকুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তর বঙ্গের কৃতি সন্তান জননেতা রুহুল কবীর রিজভী এবং পুলিশী হামলায় আহত রংপুরের কৃতি সন্তান বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জননেতা হাবিব উন নবী খান সোহেল এর সুস্থতা কামনা করে মিঠাপুকুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি এ কে এম রুহুল্লাহ জুয়েলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনারুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর, এসএম মাসুদ রানা, দপ্তর সম্পাদক মিলন মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মিল্লাত হোসেন মিলন, তুষার আহম্মেদ, যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, যুবনেতা শেফাউল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, ১ম যুগ্ম আহবায়ক রেজোয়ান হায়াত রিয়ন, যুগ্ম আহবায়ক তারেকুল ইসলাম তারেক, মমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কবীরুল ইসলাম লাবলু, স্বেচ্ছাসেবক নেতা আল আমিন, নুর হক, ছাত্রনেতা মেহেদুল, তুহিন রানা, শিমুল, রাসেল,মমিন,সাজ্জাদ,ফাহিম, হৃদয়, আশরাফুল, বাধন, মাসুম, লাবিব প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply