বিকেএসপিতে চান্স পেল মিঠাপুকুরের কিশোর সাদিক আবদুল্ল্যাহ 

নিউজ ডেস্ক:

‘মিঠাপুকুর ক্রিকেট একাডেমি’ যেটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। মিঠাপুকুরের ছেলে রাইসুল ইসলাম অংকন এর একান্ত প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে এই ক্রিকেট একাডেমি। অংকন নিজে একজন পেশাগত ক্রিকেটার। সে বর্তমানে ঢাকা ফার্স্ট ডিভিশন লীগে নিয়মিত খেলছে। সে তার এই জার্নিতে উপলব্ধি করে  সে যে কখনও তার নিজ এলাকায় প্রাতিষ্ঠানিকভাবে যে প্রশিক্ষণটা পায়নি সেটি যেনো তার এলাকার ক্রিকেটপ্রেমী শিশু-কিশোররা গ্রহণ করতে পারে। এই প্রচেষ্টাতে তার হাতে গড়া ‘মিঠাপুকুর ক্রিকেট একাডেমি’।

খুব অল্প সময়েই সে তার পরিশ্রমের সাফল্য দেখতে পেয়েছে! শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত আজ এই একাডেমি! প্রায় ৫০ জন সদস্য নিয়ে চলমান রয়েছে এই একাডেমি। শুধু তাই নয়, রংপুর জেলা থেকে এই বছর বিকেএসপিতে চান্স পেয়েছে মাত্র ৪ জন। তার মধ্যে ১ জন এই মিঠাপুকুর ক্রিকেট একাডেমির ‘সাদিক আব্দুল্লাহ।

সাদিক আব্দুল্লাহ জানান, তার এই সাফল্যের জন্য মিঠাপুকুর ক্রিকেট একাডেমির অবদান অনস্বীকার্য। তার ক্রিকেটের হাতেখড়ি এই একাডেমি থেকেই। আমাদের উপজেলার এই একমাত্র সয়ংসম্পূর্ণ একাডেমির ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply