মিঠাপুকুরে কাঁঠালী রামনাথের পাড়া কৃষি সমতির বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার সদর দূর্গাপুর ইউনিয়নের কাঁঠালী রামনাথের পাড়া কৃষি সমতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগষ্ট) ৪ টায় কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

কাঁঠালী রামনাথের পাড়া কৃষি সমতির সভাপতি
শহিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বড় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (পলাশবাড়ী) মাহাতাব হোসেব লাবলু, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার ও সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, পল্লী উন্নয়ন কর্মকর্তা (পলাশবাড়ী) হাসানুজ্জামান হাসু, ব্যাংক কর্মকর্তা নেছার আহমেদ কাঁঠালী রামনাথের পাড়া কৃষি সমতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

সভায় উত্তরের শশ্যভান্ডারখ্যাত মিঠাপুকুর উপজেলার ১৪ ও ১৫ নং ইউনিয়নের কৃষকদের উন্নয়নে আলোচনা করা হয়।

কাঁঠালী রামনাথের পাড়া কৃষি সমতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে গাইবান্ধা জেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনের সৌজন্যে প্রায় দুই শতাধিক কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply