বৈচিত্র্যময় কৃষি উৎপাদনের উপজেলা মিঠাপুকুর

রবি খন্দকারঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায় বলেছেন বৈচিত্রময় কৃষি উৎপাদনে রংপুর অঞ্চলের মডেল উপজেলা মিঠাপুকুর।

সোমবার (২৪ মে) রংপুরের মিঠাপুকুরে অনুষ্ঠিত কন্দাল ফসলের উন্নয়ন শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন এক ধরনের ফসল উৎপাদন করলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। কারন বাজারে চাহিদা থাকে না। এজন্য বিভিন্ন রকম ফসল উৎপাদন করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসলের উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৬০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আলোচনা করেন উপ পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, এডিডি ( ক্রপ) মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণ কারি কৃষক কৃষাণীকে সনদপত্র দেওয়া হয়।

এম২৪নিউজ/রবি

Leave a Reply