
রংপুর অফিস:
রংপুর মহানগরবাসির পার্কিং সুবিধার্থে নগরীর প্রধান কাচাঁ বাজার রংপুর সিটি বাজার চত্ত্বরে আধুনিক পার্কিং জোন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।
এমজিএসপি প্রকল্পের আওতায় প্রায় ১৮লাখ টাকা ব্যয়ে সিটি বাজার পার্কিং জোন নির্মাণ কাজের সোমবার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আবু মোঃ সালেহ, সহকারী প্রকৌশলী সুকুমার সরকার, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, মহিলা কাউন্সিলর হাসনা বানু, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্কফা কামাল, সহ-সভাপতি সিরাজ মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মাহাবুব হাসান সোহেল ও শাহ জামাল বাপ্পীসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার