নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় অবস্থিত ‘শঠিবাড়ী রেস্ট হাউজ’ নামে একটি আবাসিক হোটেল থেকে সাইদুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজেকে ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে গত নভেম্বর মাস থেকে ওই হোটেলে অবস্থান করছিলেন।
নিহত সাইদুর রহমানের বাড়ী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভেটনা গ্রামের বাসিন্দা। বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ নভেম্বর থেকে সাইদুর রহমান নিজেকে ডিবি পুলিশের লোক পরিচয় দিয়ে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। আজ দীর্ঘ সময় কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে কর্মচারীরা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। সেখানে তাকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান সাইদুর রহমান বেডের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ।
এম২৪নিউজ/আখতার