স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে শীপলিও লিমিটেড পরিচালিত, স্থানীয় ডিলার কর্তৃক বাস্তবায়িত, ফ্যামিলি বাজার, ফ্যামিলি হেলথ ই-শপ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ডিলার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) রাণীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শীপলিও লিমিটেড এর পরিচালক মো. নাজমুল ইসলাম ওয়াকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোর পথিক ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান, শিবলী লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার (রংপুর বিভাগ) মো. মহসিন আলী।
রাণীপুকুর ইউনিয়নের ডিলার মো. নুরুন্নবী মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখখতার