মিঠাপুকুরে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

জিএফএ কনসালটিং গ্রুপ, কানাডা ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারি সংস্থা আমরাই পারি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়নে বুধবার (২৮ জানুয়ারী) রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণ পাড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কো- অডিনেটর ইকবাল হোসেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল আজম, বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি শ্রীমতি আলোতি খালকো, রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি সারওয়ার আলম সোহেল, বড়হয়রতপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।

বক্তারা বক্তব্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানিতে উপজেলা সমাজসেবার বিভিন্ন সুয়োগ সুবিধার বিষয় নিয়ে আলোচনা করেন। উপজেলা নাগরিক ফোরাম ও ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply