মিঠাপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ পালিত হয়েছে।

মিঠাপুকুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে রোববার দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দিবসটি উপলক্ষ্যে আগুন নেভানো কৌশল প্রদর্শণ করে।

উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া। এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, শঠিবাড়ী ফায়ার সার্ভিস অ্যা- সিভিল ডিফেন্সের অধিনায়ক কাজল মিয়া প্রমুখ।

ফায়ার সার্ভিসের কর্মীরা দিবসটি উপলক্ষ্যে একটি মহড়া প্রদর্শন করে।

পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা দিবসটি উপলক্ষ্যে একটি মহড়া প্রদর্শন করে।

M24news/এসএ

Leave a Reply