মিঠাপুকুরে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে: ইউএনও

স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জনগণের সহযোগিতা চেয়েছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

এসময় তিনি করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সকলকে সাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

আজ সোমবার (১৭ জানুয়ারী) বিকেলে তার নিজ কার্যালয়ে আয়োজিত মিঠাপুকুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার, সহ-সভাপতি রবি খন্দকার, সাধারন সম্পাদক সবুজ আহমেদ, সহ-সাধারন সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সোনা সহ সকল সদস্যবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply