মিঠাপুকুরে ইঁদুর নিধন অভিযান-২০১৯ এর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

“আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে উদ্বোধন করা হয়েছে ইঁদুর নিধন অভিযান-২০১৯।

মিঠাপুকুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন: মিঠাপুকুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

পরে, উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। ইঁদুর নিধনের করনীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা।

র্যালী ও আলোচনা সভায় অত্র এলাকার অর্ধশতাধিক কৃষক অংশ নেন।

M24news/এসএ

Leave a Reply