মিঠাপুকুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী’ -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে পালিত হলো বিশ্ব খাদ্য ‍দিবস-২০১৯।

মিঠাপুকুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন: মিঠাপুকুরে বৃদ্ধকে দিনভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

র‌্যালী শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মামুন ভূঁইয়া।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

M24news/এসএস

One thought on “মিঠাপুকুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

Leave a Reply