মিঠাপুকুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক

মো: শামীম আখতার:

রংপুরের মিঠাপুকুরে ইয়াবা বিক্রির সময় ৬০ পিচ ইয়াবাসহ শাহজাহান আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধায় উপজেলার লতীবপুর ইউনিয়নের খোশালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহজাহান আলী খোশালপুর গ্রামের মো. হাসেন আলীর ছেলে।

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় খোশালপুর এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় শাহজাহান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে বিশেষ কৌশলে এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply