
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে এক হাজার পিস এ্যাম্পুল ইফিড্রিন (মাদক) ইঞ্জেকশনসহ আফরোজা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ মার্চ) সকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আফরোজা বেগম পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া গাছুয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টুকুরিয়া গাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আফরোজা বেগমকে পুলিশ আটক করেন। পরে তার সাথে থাকা এক হাজার পিস এ্যাম্পুল ইফিড্রিন (মাদক) ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস এ্যাম্পুল ইফিড্রিন (মাদক) ইঞ্জেকশনসহ আফরোজাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার