মিঠাপুকুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণের চেক বিরতণ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মানুষের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে এসব ঋণের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা, সাংবাদিক হাফিজুর রহমান মানিক, শামীম আখতার প্রমুখ।

শেষে নিবন্ধিত সমবায় সমিতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৯ জন সদস্যের মাঝে ২০ হাজার টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।