
স্টাফ রিপোর্টার:
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকারের সাথে সদ্য যোগদানকৃত ইউএনও সহ উপজেলার সরকারী সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষকগণ ও সুশীল সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে বেগম রোকেয়া অডিটোরিয়াম হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নব-নির্বাচিত এমপি ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জাকির হোসেন সরকার।
এসময় আরও বক্তব্য দেন এমপির সহধর্মীনী মোহসিনা আক্তার পারভীন, উপজেলা পরিষদ চেযারম্যান (ভারপ্রাপ্ত) নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
এসময় উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যারগন, শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠনটি পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব হোসেন।
এর আগে এমপি জাকির হোসেন সরকার বীর মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে তিনি উপজেলার আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় যোগদান করেন।
এম২৪নিউজ/আখতার