
স্টাফ রিপোর্টার:
রংপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাকির হোসেন সরকারকে সংবর্ধনা ও মতবিনিময় করেছে মিঠাপুকুর প্রেসক্লাব।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে প্রেসক্লাব ভবনে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।সংবর্ধনা ও সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন, এমপির সহধর্মিণী মোহসিনা পারভীন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার।
প্রেসক্লাব সম্পাদক সবুজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য, রাখেন সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, কার্যকরী সদস্য মোতাহার হোসেন প্রমুখ।
এম২৪নিউজ/আখতার