
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
মিঠাপুকুরে পবিত্র ঈদুল আযহার দিন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো: গোলাম রব্বানী’র সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে উপজেলার প্রধান পুরোহিত শ্রী বনমালী চক্রবতী ও প্রতিনিধিরা।
ঈদের দিন (২৮ মে) সংসদ সদস্য পুরোহিতের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, “আমরা একটি সম্প্রীতির মিঠাপুকুর গড়তে বদ্ধপরিকর।”
সনাতনী সম্প্রীতি প্রতিনিধি শ্রী লক্ষন চন্দ্র বর্মন জানান, মিঠাপুকুর সনাতনী সম্প্রীতি সংঘ শুদ্ধ চিত্তে- ভ্রাতৃত্ববোধ ও কৃতজ্ঞতার সাথে ঈদুল আযহা উপলক্ষে সম্প্রীতিময় শুভেচ্ছা বিনিময় করেছেন। এ রকম একটি পরিবেশের সুযোগ ও সনাতনী সম্প্রদায়ের খোঁজখবর নেওয়ার জন্য কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ প্রকাশ করেন।
এম২৪নিউজ/আখতার