মিঠাপুকুরে কয়েলের আগুনে পুড়লো ৪টি গরু ও ২০টি মুরগি

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে কয়েলের আগুনে ৪টি গরু ও ২০টি মুরগির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার দুলহাপুর গ্রামের সাজেদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুলহাপুর গ্রামে সাজেদুল ইসলামের বাড়িতে রাত সাড়ে দশটার দিকে গোয়াল ঘরে লাগানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই গোয়াল ঘরে থাকা ৪টি গরু, ২০টি মুরগি ও ৩৫টি মুরগির বাচ্চা পুড়ে ভস্মিভূত হয়। সাজেদুল ইসলামের দাবি- এ ঘটনায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ (ওয়্যারহাউজ ইন্সপেক্টর) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারনা করা হচ্ছে গোয়াল ঘরে লাগানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply