
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসকগণের ভূমিকা, মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার দুপুরে বেগম রোকেয়া অডিটরিয়াম হলরুমে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) মিঠাপুকুর উপজেলা কমিটি এই সভার আয়োজন করে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. রাকিবুল ইসলাম তুহিন।
কাফ্রিখাল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. নূরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইএমও ডা. এম এ হালিম লাবলু, উপজেলা কমিটির সভাপতি ডা. তুহিব্বুল ইসলাম তুহিন ও সাধারন সম্পাদক ডা. মিজানুর রহমান।
মতনিবিময় সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এম২৪নিউজ/আখতার।