মিঠাপুকুরে কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

করোনাভাইরাসের প্রভাবে মিঠাপুকুর উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ্য মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ।

কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাব্বী হাসানের ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপি মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে গরীব ও অসহায় ৩শ ৪০টি পরিবারের মাঝে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।

প্রত্যেক ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিল ৫ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, লবন এক কেজি, ৫ কেজি আলু, সাবান ও মাস্ক।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের পলাশ, মাইনুল ইসলাম শামীম, সাফায়েত হোসেন, সাগর, সজিব, রাকিবুল ইসলাম, জন প্রমুখ।

এম২৪নিউজ/আখতার