
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা মির্জাপুর ইউনিয়নের ভগবতীপুর কারাম পুজা উদযাপন কমিটির আয়োজনে সমতলের আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব কারাম পুজা উপলক্ষে প্রায় শতাধিক শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গত সোমবার ভগবতীপুর ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের অফিস কার্যালয়ে এই শাড়ি-লুঙ্গী বিতরণের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভগবতীপুর কারাম পুজা উদযাপন কমিটির সভাপতি মিলন মিনর্জীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক নিরোদ লাকড়া, সাংগঠনিক সম্পাদক নরেন এক্কা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে রবিন্দ্র কুজুর, টেলেরাম কুজুর, বিশু চন্দ্র মহন্ত, স্থানীয় সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল জলিল মিয়া, ভগবতীপুর ক্ষুদ্র-নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রার উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও জাতীয় আদিবাসী পরিষদ এর সহ-সভাপতি শ্রী সুভাষ চন্দ্র উড়াও প্রমুখ।
এম২৪নিউজ/আখতার