
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর-বগুড়া মহাসড়কের বলদীপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত জীপ (এসইউভি) গাড়ী জব্দ করা হয়েছে।
রংপুর র্যাব ১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক মাহমুদ বশির আহমেদ (মিডিয়া) এক প্রেস বার্তায় জানান, দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে দেশের বিভিন্ন স্থানে র্যাব নিয়মিত রোবাস্ট পেট্রোল এবং চেকপোষ্ট পরিচলনা করে আসছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে টহল পরিচালনা এবং চেকপোষ্ট করাকালীন সময়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মিঠাপুকুর থানার রংপুর-বগুড়া মহাসড়কের উপর চেকপোষ্ট অভিযান চালিয়ে একটি জীপ (এসইউভি) গাড়ী তল্লাশি করে গাড়ীর ব্যাক ডলার ভিতর সাদা পলিথীনে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সহ মাদক পরিবহনে ব্যবহৃত এসইউভি গাড়ী জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ আশরাফুল হক (৩৮), পিতা-মোঃ নজরুল হক, সাং-গজেরকুটি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোঃ সম্রাট হোসেন (২৮), পিতা-মোঃ রমজান আলী.সাং-দিলালপুর, থানা-পাবনা সদর, শ্রী আশিষ কুমার (২৩), পিতা-শ্রী আশুতোষ মৈত্র, সাং-সমাজ বাজার, থানা-চাটমোহর, উভয় জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা রুজু করেছে।
এম২৪নিউজ/আখতার