
রংপুর অফিস:
১১‘শ ৪৫ বোতল ফেন্সিডিল সহ সজল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ রংপুর। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
রংপুর র্যাব ১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক মাহমুদ বশির আহমেদ (মিডিয়া) এক প্রেস বার্তায় জানান, র্যাব-১৩ এর আওতাধীন রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার এবং বিভিন্ন স্থানে চেকপোষ্ট পরিচালনা করছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে টহল পরিচালনা এবং চেকপোষ্ট করাকালীন সময়ে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন বুড়িমারী টু লালমনিরহাটগামী মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে বাদাম পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক তল্লাশি করে বাদামের বস্তার ভেতরে বাদামের সাথে অবৈধ মাদকদ্রব্য ১১‘শ ৪৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ সজল হোসেন (২০), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্রাম-দক্ষিণ ঘনশ্যাম, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার