
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেন উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের জমি অধিগ্রহণের আওতাধীন ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ‘অন দ্যা স্পট’ চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফিরুজুল আলম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় রংপুর জেলা প্রশাসন ‘অন দ্যা স্পট’ শুনানী শেষে চেক বিতরণ করা হচ্ছে’।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এ কার্যক্রমে ক্ষতিগ্রস্থ ৬১ জনের মাঝে ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৫শ ৫৪ টাকা বিতরণ করা হয়।
এমম২৪নিউজ/আখতার