
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে বৈরাতি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।
শুক্রবার দিবাগত গভীর রাতে ইমাদপুর ইউনিয়নের বৈরাতি পদ্মপুকুর এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ৭টি মোবাইল ও ৫২৮০ টাকা জব্দ করা হয়।
আজ শনিবার দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার ইমাদপুর ইনিয়নের বৈরাতি পদ্মপুকুর ডারারপাড় গ্রামের সায়দার রহমানের ছেলে রফিকুল ইসলাম, পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহানুর রহমান, একই গ্রামের মৃত. ফজল হকের দুই ছেলে বকুল মিয়া ও রুহুল আমিন, পদ্মপুকুর মন্ডলপাড়া গ্রামের মৃত. খাজির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, একই গ্রামের মৃত. সুধীন দাসের ছেলে শ্রী সুনীল দাস এবং পদ্মপুকুর বেড়া মুকিম গ্রামের মহেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে শ্রী স্বপন চন্দ্র বর্মন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বৈরাতি পদ্মপুকুর এলাকায় আরিফ আলী ওরফে আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালায় বৈরাতি তদন্ত কেন্দ্র পুলিশের একটি অভিযানিক দল। এসময় জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক সহ ৭টি মোবাইল ও ৫২৮০ টাকা জব্দ করা হয়।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার