
শামীম আখতার |
মিঠাপুকুরে খেলাধুলা শেষে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে শাহরিয়ার ফাতিন (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ জুন) দুপুরে দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী মৎস্য আড়তের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার ফাতিন শঠিবাড়ী ফাতিন স্টুডিও’র মালিক টিকাদার আখতারুজ্জামান মিলনের একমাত্র ছেলে এবং গাইবান্ধা সরকারি কলেজের অনার্স (ইংরেজী) প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান, শঠিবাড়ী মহাবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা শেষে পাশেই মৎস্য আড়তের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে ফাতিন। সাঁতার না জানার কারণে পুকুরের গভীরে সে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসাক ফাতিনকে মৃত ঘোষনা করেন।
এম২৪নিউজ/আখতার