
খবর বিজ্ঞপ্তির :
রংপুরের মিঠাপুকুরে একটি প্রাইভেট কার থেকে ৭৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করেছে রংপুর র্যাব-১৩। এসময় নারী সহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গজেরকুঠি গ্রামের নজরুল হকের ছেলে আশরাফুল হক ও একই জেলার চন্দ্রখানা গ্রামের ফয়েজ মিয়ার স্ত্রী জেলিনা আক্তার ওরফে ইয়াসমিন।
শুক্রবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর ও দুলহাপুর গ্রামের পাকা রাস্তায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৭৪ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করে রংপুর র্যাব- ১৩’র একটি অভিযানিক দল।
এম২৪নিউজ/আখতার