মিঠাপুকুরে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে ইউএনও

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। আজ শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হন তিনি।

শীতের তীব্রতা বাড়ায় মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নিজ উদ্যোগে উপজেলার আন্ডারপাস, বাসস্ট্যান্ড ও ফুটপাত এলাকায় অবস্থানরত ভাসমান ও অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেন।

ইউএনও মোঃ পারভেজ বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কেউ যেন শীতে কষ্ট না পায়, সে জন্যই এই উদ্যোগ।”

স্থানীয়রা ইউএনওর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply