মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রাণীপুকুর ইউনিয়নের এরশাদমোড়ে অবস্থিত বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে আয়োজিত এ পরীক্ষায় মোট ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬০ জন উপস্থিত ছিলেন।

৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন, আলোর পথিক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান, প্রধান নির্বাহী মাজেদ আলী, সিনিয়র ম্যানেজার মোরছালিন মিয়া এবং সহকারী ম্যানেজার (আইটি) হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ মাহবুবুল আলম, উপাধ্যক্ষ হুমায়ন কবির ও ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে। সফল আয়োজনের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply