মিঠাপুকুরে চার মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট মো: রুহুল আমিন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ধাপ উদয়পুর ও বিনোদপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মিঠাপুকুর (বি-সার্কেল)। এসময় মাদক সেবনরত অবস্থায় চার জনকে আটক করা হয়। আটকরা হলেন, ওই গ্রামের চারন চন্দ্র ( ৩৫), সাদরুল (৪০), মিথাইল হারমো (৫০) ও লক্ষী হারমো (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মিঠাপুকুর (বি-সার্কেল) এর উপ-পরিদর্শক জামালুর রহমান জানান, ধাপ উদয়পুর ও বিনোদপুর গ্রামে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে দুই হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড এবং জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড এবং অপরজনকে ৩ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড ও জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট মো: রুহুল আমিন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply