
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে দুরারোগ্য ব্যাধি ক্যানসার ও থ্যালাসমিয়া রোগে আক্রান্তদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর দেয়া ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সন্ধায় উপজেলার গড়েরমাথায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসব চেক বিতরণ করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুবলীগ নেতা নুরুজ্জামান জুয়েল। এসময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা এন্দা মিয়া, সাংবাদিক হাফিজুর রহমান মানিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের মোশরেকুল ইসলাম, কাফ্রিখাল গ্রামের আব্দুল খালেক মিয়া, মুরাদদর্প নারায়নপুর গ্রামের আকবর আলী, পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ছকিনা খাতুন ও দুর্গাপুর ইউনিয়নের চিথলী উত্তরপাড়া গ্রামের হেমন্ত কুমার রায়কে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার