
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা সেলিমের নেতৃত্বে শতাধীক আম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
চারা রোপন ও বিতরনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান পাতু, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক শাহাদত হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, স্বাধীন আহম্মেদ, মোছাদ্দেক হোসেন বিল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা সেলিম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে আমরা এই বৃক্ষরোপন অভিযান শুরু করেছি। এই অভিযানে প্রায় দুই হাজার গাছের চারা রোপন করা হবে।
এম২৪নিউজ/আখতার।
