মিঠাপুকুরে জমি উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার |

রংপুরের মিঠাপুকুরে একটি হিন্দু পরিবারের সদস্যদের মারপিট ও ভূমিদস্যু কর্তৃক জমি দখল করে পুকুর খননের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ২১ জুন মহাসড়ক অবরোধ করা সহ বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

মিঠাপুকুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবোল মহন্ত, সাধারণ সম্পাদক স্বপন সরকার, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন মিলু ও হামলার শিকার পরিবারের সদস্যরা।

বক্তারা জানান, মিঠাপুকুর উপজেলার পশ্চিম মুরাদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ আসলাম মিয়ার সাথে জমি নিয়ে একই গ্রামের মৃত যোগেন চন্দ্র বর্মনের ছেলে হরিশ চন্দ্র বর্মনের ৭৪ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে।

বিষয়টি নিয়ে ইতোপূর্বে থানা পুলিশের উদ্যোগে একটি শালিসও করা হয় এবং আসলাম মিয়া আপোষ নামায় স্বাক্ষর করেন। কিন্তু পরবর্তীতে আসলাম মিয়া আপোষনামার শর্ত পুরন করা হতে বিরত থাকেন এবং তিনি কতিপয় সন্ত্রাসী কে সাথে নিয়ে গত ৩০ মে  হরিশ চন্দ্র বর্মনের ছেলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা সহ  মারপিট করেন।

এ ঘটনায় গত ১ জুন মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে।অপর দিকে আসলাম মিয়া একটি মিথ্যা মামলা করে হরিশ চন্দ্র বর্মন সহ তার পক্ষের লোকজনকে হয়রানি করছেন। হরিশ চন্দ্র বর্মন বলেন, হরেন্দ্র নাথ বর্মন নামে একজন কে ৪ নম্বর আসামি করা হয়েছে। অথচ তিনি মামলা করার সময়  ভারতে অবস্থান  করছিলেন।

পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবোল মহন্ত নির্যাতনের শিকার হরিশ চন্দ্র বর্মনের বেদখল হওয়া জমি উদ্ধার, মিথ্যা মামলা প্রত্যাহার সহ ন্যা বিচার নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসন ও থানা পুলিশের নিকট জোর দাবি জানান। পরে প্রেসক্লাব চত্বরে মানব করা হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানকে স্মারকলিপি প্রদান করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply