মিঠাপুকুরে ৪ মাস পর কবর থেকে বৃদ্ধার লাশ উত্তোলন

জমি লিখে নেওয়া পর শাশুরিকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে মৃত্যুর চার মাস ১০ দিন পর বৃদ্ধার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (১২ জুন) দূর্গাপুর ইউনিয়নের হরিপুর সরকারপাড়া গ্রাম হতে লাশটি উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী হরিপুর গ্রামের মৃত. নূরুল মমিনের স্ত্রী সামছুন্নাহার বেগম (৮০) গত ৩ ফেব্রুয়ারী রহস্যজনকভাবে মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে শফিকুল ইসলাম বাদি হয়ে রংপুর আমলী আদালতে নাজমিন আরা বেগমকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের ছেলে শফিকুল ইসলাম, রাশেদুল হক, মোমেন পারভেজ, সামছুজ্জামান মোস্তফা বলেন, ‘বড়ভাই শহিদুল ইসলাম বিজুর মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী নাজমিন আরা বেগমের সাথে আমাদের মা সামসুন্নাহার শঠিবাড়ী বন্দর এলাকায় বাসায় বসবাস করতেন। ব্যবসা ও চাকুরির কারণে বাইরে থাকি। এই সুযোগে বড় ভাইয়ের বিধবা স্ত্রী নাজমিন আরা শঠিবাড়ী বন্দর এলাকার ১ একক ১০ শতক সম্পত্তি ও মায়ের নামে ব্যাংকে থাকা ১০ লাখ টাকা হাতিয়ে নেন। এ নিয়ে শালিস বৈঠক বসার কথা ছিল। কিন্তু, শালিস বৈঠকের আমাদের মা মারা যান।  পরে, জানতে পারি- আমাদের ভাবি নাজমিন আরা বেগম ও তার সহযোগিরা মিলে মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।’

মামলার প্রেক্ষিতে আদালতের আদেশে গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল জান্নাতের  উপস্থিতিতে সামসুন্নাহার বেগমের লাশ কবর থেকে তুলে  ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সময় এলাকার শত শত নারী-পুরুষ লাশ উত্তোলনের ঘটনাটি প্রত্যক্ষ করেন ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply