মিঠাপুকুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য প্রশাসনের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় সোমবার (২জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫  উপলক্ষে আলোচনা সভা ও  বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ওয়াজেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য), ইনডোর মেডিকেল অফিসার ( আইএমও), মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এম.এ. হালিম লাবলু, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান, মিঠাপুকুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তা প্রমুখ।

পরে চিত্রাস্কন,রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply