মিঠাপুকুরে জেলা পুলিশের উদ্যেগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে জেলা পুুলিশের উদ্যেগে কর্মহীন অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এসময় রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আরমান হোসেন, মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে, তিনি বৈরাতী এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক ত্রাণ সামগ্রীর প্যাকেটে ছিল চাল, মসুর ডাল, সয়াবিন তেল, লবন এক কেজি, আলু, সাবান ইত্যাদি।

এম২৪নিউজ/আখতার