মিঠাপুকুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় লিয়াকত মন্ডল (৬০) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়েরমাথা ইউ-টার্ন নামক স্থানে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন লিয়াকত মন্ডল। হঠাৎ কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply