
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে রংপুরের মিঠাপুকুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরের সামনে র্যালী শেষে ওভারপাসের নীচে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।
মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল সাদীর সাঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম রানী, মহিলা দলের নেত্রী রাজিয়া সুলতানা, আয়শা সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল নেতা রওজান হোসেন লিখন, মানিক মিয়া, ফারুক মিয়া, রওজাতুল ইসলাম প্রমুখ।
এরআগে বর্ণাঢ্য একটি আনন্দ র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার সতেরোটি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। র্যালীতে নেতাকর্মীরা রঙিন ক্যাপ পরে ব্যান্ড পার্টির তালে তালে নানান স্লোগানে মুখরিত হতে দেখা যায়।
এম২৪নিউজ/আখতার