
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে রংপুর জেলা পরিষদ এর ডাকবাংলো’র দ্বিতল ভবনের উদ্ভোধন করা হয়েছে।
রবিবার এই ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমার এমপি।
উদ্ভোধন অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা আওমালীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেজবাহুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবেক জিএস রফিকুল ইসলাম তুহিন, যুব লীগের আয়বাহক শাহ্ আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
এম২৪নিউজ/আখতার