
নিউজ ডেস্ক:
দিনাজপুরের হিলি সীমান্তে ফিরোজ আলী খাঁন রাজ নামে বিজিবি’র এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে হিলি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক ফিরোজ আলী খাঁন রাজ জয়পুরহাট সদরের চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে। হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেলে হিলি চেকপোস্টে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন ফিরোজ আলী খাঁন রাজ। তার গতিবিধি সন্দেহ হলে পরিচয়পত্র দেখতে চান বিজিবি সদস্যরা। সে সময় ভুয়া পরিচয়পত্র বের করেন ফিরোজ আলী। এ সময় কর্তব্যরত বিজিবি নায়েক রাকিব হাসান তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।