
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে ৬ মাস থেকে ১২ মাস বয়সের ২ হাজার শিশুর পুষ্টি চাহিদা পূরণে বাড়তি খাদ্য সরবরাহের দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান এমপি।
চলো করোনা জয় করি নামে গঠিত তহবিল থেকে প্রতি মাসে একজন শিশুর জন্য দুধ, সুজি ও চিনি বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিক ভাবে শিশু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া।
এ সময় আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন।
এর আগে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কিচেন গার্ডেন কর্মসূচির আওতায় বশত বাড়িতে সবজি বাগান করার জন্য অসচ্ছল কৃষকদের মাঝে পেঁপে সহ ৬ ধরনের সবজি চারা ও বীজ প্রদান করা হয়।
এম২৪নিউজ/আখতার।