জীবনের ঝুঁকি নিয়ে হাসিমুখে করোনার বিরুদ্ধে লড়াই করছে রংপুর জেলা পুলিশ : এসপি বিপ্লব

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে সরাসরি মাঠ পর্যায়ে করোনার বিস্তার রোধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসিমুখে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছে রংপুর জেলা পুলিশ। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের জানাজা, আক্রান্ত পলাতক রোগীদের ধরে আনাসহ দেশের এই সংকটে রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে রংপুর জেলা পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তারা জেনে-শুনেই জীবনের ঝুঁকি নিচ্ছেন। করোনার সংক্রমণ ঠেকাতে গিয়ে নিজের অজান্তেই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন রংপুর জেলা পুলিশের  সদস্যরা।

বৃহস্পতিবার (৭ মে)  নাগরীর আদর্শ পাড়া এলাকায় রংপুর বিভাগ সমিতি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, করোনার শুরু থেকে জনসমাগম রোধ, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার ও তাকে আদালতে প্রেরণ, খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিরাপত্তা দেয়া, দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি রোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, খোলা জায়গায় বাজার স্থানান্তর, মানুষের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, বিভিন্ন স্থানে ধান কাটার শ্রমিক পাঠানো, অসুস্থ সাধারণ রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়া ও চিকিৎসা পেতে সহায়তা করাসহ এই সংকটে সব ধরনের কাজ করছেন রংপুর জেলা পুলিশের সদস্যরা।

তিনি আরো বলেন, সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি জনাব আবু কালাম সিদ্দিক রংপুর বিভাগের বাসিন্দা। যারা রংপুরে কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।

জেলার অসহায়, গরিব ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন, মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর।

এম২৪নিউজ/আখতার।