মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, এনজিও কর্মী নিহত

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় সুমন কুমার (৩৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাগলাহাট সংলগ্ন গ্যাস লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সুমন কুমারের বাড়ী রংপুর নগরীর নুরপুর এলাকায়। তিনি মিঠাপুকুর ব্র্যাক অফিসে প্রগতি শাখার সিও হিসেবে কর্মরত ছিলেন বলে জানাগেছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ড্রাম ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন কুমারের লাশ উদ্ধার করে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply